# প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে বিএনপির ‘জাতীয় উদযাপন’ কমিটি গঠন

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-08-18
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/prtishthabarshikee-udzapne-bienpir-jateey-udzapn-kmiti-gthn](https://dailyfulki.com/article/prtishthabarshikee-udzapne-bienpir-jateey-udzapn-kmiti-gthn)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1356.md](https://dailyfulki.com/news/1356.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার :  আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষ্যে ১৬ সদস্যের ‘জাতীয় উদযাপন’ কমিটি গঠন করেছে বিএনপি। সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে জাতীয় উদযাপন কমিটির আহ্বায়ক করা হয়েছে, সদস্য সচিব হিসাবে রয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এছাড়াও সদস্য হিসাবে রয়েছেন খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী-খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আব্দুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সায়েদুল আলম বাবুল, মাহবুবের রহমান শামীম, শাহীন শওকত, অনিন্দ্য ইসলাম অমিত, আসাদুল হাবিব দুলু, জি কে গউছ, অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, শরিফুল আলম ও শামা ওবায়েদ।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
