# জাকসু নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, প্রথম দিনেই ১৩২ মনোনয়ন সংগ্রহ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-08-18
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/jaksu-nirwacner-cuurant-votar-talika-prkas-prthm-dinei-132-mnonyn-snggrh](https://dailyfulki.com/article/jaksu-nirwacner-cuurant-votar-talika-prkas-prthm-dinei-132-mnonyn-snggrh)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1353.md](https://dailyfulki.com/news/1353.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। মনোনয়নপত্র সংগ্রহের প্রথম দিনে কেন্দ্রীয় সংসদের ৪৬ জন এবং হল সংসদের ৮৬ জনসহ মোট ১৩২ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন।  জাকস’র চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। নির্বাচনে মোট ভোট ১১ হাজার ৯১৯ ভোটার তাদের ভোটধিকার প্রয়োগ করবেন।

সোমবার (১৮ আগস্ট) সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় নির্বাচন কমিশন কার্যালয়ে জাকসুর মনোনয়নপত্র বিতরণ ও জমা কার্যক্রম উদ্বোধন করা হয়। একই সময়ে সংশ্লিষ্ট হলগুলোতে হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা নেওয়া শুরু হয়।

নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, অধ্যাপক ড. খোন্দকার লুৎফুল এলাহী, ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা এবং কমিশনের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম রাশিদুল আলমের উপস্থিতিতে এ কার্যক্রম উদ্বোধন করা হয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৯ আগস্ট) পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আগামী ২৫ আগস্ট ২০২৫ তারিখে খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. একেএম রাশিদুল আলম বলেন, প্রথম দিনে জাকসু কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পদে মোট ৪৬টি মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলের মধ্যে ছাত্রদের হল ১১টি এবং নারী শিক্ষার্থীদের ১০টি হলে অনুষ্ঠেয় হল সংসদ নিবাচনের জন্য মোট ৮৬টি মনোনয়ন সংগ্রহ করা হয়েছে। ফলে কেন্দ্রীয় এবং হল সংসদ নির্বাচনে প্রথম দিনে মোট ১৩২টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে শুধু একজন শিক্ষার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

তিনি আরও বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন আয়োজনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। প্রায় ৩৩ বছর পর অনুষ্ঠিতব্য এই নির্বাচনে প্রার্থীরা যাতে নির্বিঘ্নে প্রচার-প্রচারণা চালাতে পারে এবং ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, সেই পরিবেশ বজায় রাখতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।
 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
