# পাকিস্তান না খেলায় এশিয়া কাপ হকিতে আমন্ত্রণ পেল বাংলাদেশ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-08-18
- **বিভাগ (Category)**: খেলাধুলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/pakistan-na-khelay-esiza-kap-hkite-amntrn-pel-banglades](https://dailyfulki.com/article/pakistan-na-khelay-esiza-kap-hkite-amntrn-pel-banglades)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1340.md](https://dailyfulki.com/news/1340.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ভারতে অনুষ্ঠিতব্য হকি এশিয়া কাপে সুযোগ পেল বাংলাদেশ। পাকিস্তান আসর থেকে নাম প্রত্যাহার করায় শূন্যস্থান পূরণের জন্য এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে।

আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। তারা জানিয়েছে, ‘এশিয়ান হকি ফেডারেশন এবং হকি ইন্ডিয়া বাংলাদেশ দলকে টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে। ইনশাআল্লাহ, বাংলাদেশ এশিয়া কাপে অংশ নেবে।’

 

পাকিস্তানের না খেলার জোরালো আভাস থাকায় বাংলাদেশ আগেই প্রস্তুতি চালিয়ে যাচ্ছিল। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে জাতীয় দলের ক্যাম্পে খেলোয়াড়রা নিয়মিত অনুশীলন করে নিজেদের তৈরি রেখেছেন বড় মঞ্চের জন্য।

আগামী ২৭ আগস্ট ভারতের বিহার রাজ্যে শুরু হবে এশিয়া কাপ। স্বাগতিক ভারতের সঙ্গে এবারের আসরে থাকছে চীন, জাপান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, ওমান, চাইনিজ তাইপে এবং নবাগত বাংলাদেশ।

 

উল্লেখ্য, এশিয়া কাপের শিরোপাজয়ী দল সরাসরি খেলবে ২০২৬ হকি বিশ্বকাপে। এছাড়া র‍্যাঙ্কিংয়ে পরবর্তী পাঁচটি দল সুযোগ পাবে বিশ্বকাপ বাছাইপর্বে। তাই এই সুযোগকে ঘিরে নতুন স্বপ্ন দেখছে বাংলাদেশের হকি দল।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
