# জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিসিএস অফিসার্স ফোরামের কমিটি গঠন

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-08-18
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/jahangoeerngr-biswbidzaly-bisies-ofisars-foramer-kmiti-gthn](https://dailyfulki.com/article/jahangoeerngr-biswbidzaly-bisies-ofisars-foramer-kmiti-gthn)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1339.md](https://dailyfulki.com/news/1339.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিসিএস অফিসার্স ফোরামের (জেইউবিওএফ) ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১০১ সদস্যের নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। 

কমিটির সভাপতি হয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ মামুনুল আলম আর সাধারণ সম্পাদক হয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত উপমহাপরিদর্শক রায়হান উদ্দিন খান।

সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ ছাড়া সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জরিপ অধিদপ্তরের মহাপরিচালক সাঈদুর রহমান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আজাদ খান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) সৈয়দ মো. নুরুল বাশির তামান্না, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন শিহাব ও খুলনার সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ তৌফিক আহমেদ। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) শামীমা পারভীন শিল্পী আর সাংগঠনিক সম্পাদক হয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (অপারেশনস) মোল্লা আজাদ হোসেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিসিএস অফিসার্স ফোরাম নামের সংগঠনটি এই বিশ্ববিদ্যালয় থেকে বিসিএস (ক্যাডার) কর্মকর্তা হওয়া শিক্ষার্থীদের সংগঠন। পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে আন্তসম্পর্ক সুদৃঢকরণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে সহযোগিতা প্রদান, অর্থনৈতিক ও সামাজিকভাবে অনগ্রসর মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণে বৃত্তি প্রদানসহ নানা কাজ করে এই সংগঠন। ফোরামটি গঠন করা হয় ২০১৯ সালে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
