# সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-08-18
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savar-upjelake-digreded-eyarsed-ghoshna](https://dailyfulki.com/article/savar-upjelake-digreded-eyarsed-ghoshna)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1336.md](https://dailyfulki.com/news/1336.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ফুলকি ডেস্ক : সরকার ঢাকা জেলার সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করেছে। বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২–এর বিধি ৫ অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়। রোববার পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান এনডিসি স্বাক্ষরিত এক পরিপত্রে এ ঘোষণা জারি করা হয়।

ঘোষণা অনুযায়ী আগামী সেপ্টেম্বর ২০২৫ থেকে সাভার উপজেলায় টানেল ও হাইব্রিড হফম্যান কিলন ছাড়া অন্য সব ধরনের ইটভাটায় ইট পোড়ানো বন্ধ থাকবে। একই সঙ্গে উন্মুক্ত স্থানে কঠিন বর্জ্য পোড়ানো, নতুনভাবে বায়ুদূষণ সৃষ্টিকারী শিল্পকারখানা স্থাপনের অনুমতি দেওয়া এবং পরিবেশগত ছাড়পত্র প্রদানের বিষয়েও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ ছাড়া কর্মপরিকল্পনায় বর্ণিত অন্যান্য দূষণ সৃষ্টিকারী কার্যক্রমও বন্ধ থাকবে।

 

 

পরিবেশ অধিদপ্তরের সার্বক্ষণিক বায়ুমান পরিবীক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, সাভারের বাতাসে দূষণের মাত্রা জাতীয় মানদণ্ডের প্রায় তিন গুণ বেশি। এর ফলে জনস্বাস্থ্যে মারাত্মক ক্ষতি হচ্ছে। বিশেষ করে শুষ্ক মৌসুমে উত্তর-পশ্চিম ও উত্তর-পূর্ব দিক থেকে প্রবাহিত বায়ু সাভারের দূষিত বাতাস ঢাকায় নিয়ে আসে, যা রাজধানীর ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর মানুষের জন্য ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।

সরকার মনে করছে, এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সাভার ও ঢাকার বায়ুদূষণ নিয়ন্ত্রণে কার্যকর পরিবর্তন আসবে এবং জনস্বাস্থ্য সুরক্ষিত হবে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
