# পদত্যাগ করেছেন ঢাকা ব্যাংকের এমডি

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-08-17
- **বিভাগ (Category)**: অর্থনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/pdtzag-krechen-dhaka-bzangker-emdi](https://dailyfulki.com/article/pdtzag-krechen-dhaka-bzangker-emdi)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1317.md](https://dailyfulki.com/news/1317.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ফুলকি ডেস্ক : ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ মোহাম্মদ মারুফ ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি।

২০২৪ সালের অক্টোবরে ব্যাংকটি এমডি পদে যোগ দেন শেখ মোহাম্মদ মারুফ। এর আগে তিনি সিটি ব্যাংকের অতিরিক্ত এমডি ছিলেন।

 

 

পদত্যাগের বিষয়ে ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার বলেন, বাংলাদেশ ব্যাংকের বেশ কিছু নিয়ম পরিপালন করতে তিনি ব্যর্থ হয়েছেন। তাঁর পদত্যাগপত্র আমরা পেয়েছি। সোমবার পর্ষদ সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
