# আশুলিয়ায় চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ৩

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-08-16
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/asuliyay-canndabajir-ovizoge-greptar-3](https://dailyfulki.com/article/asuliyay-canndabajir-ovizoge-greptar-3)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1303.md](https://dailyfulki.com/news/1303.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

**আশুলিয়া প্রতিনিধি :** আশুলিয়ায় বাস কাউন্টারে চাঁদাবাজির সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৬ আগস্ট) ভোর রাতে আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো-পাবনা জেলার চাটমোহর থানার হরিপুর মমিনপাড়া এলাকার মৃত রমজান কারীর ছেলে সজিব হোসেন (৩৫), নাটোর জেলার সদর থানার কানাইখারী থানার মৃত আ: রহিমের ছেলে আব্দুল আওয়াল(৫০) ও বরিশাল জেলার কাজিরহাট থানার চরখাজুইরা এলাকার কবির মাতুব্বরের ছেলে মিরাজ মাতুব্বর (৩০)। তারা ৩ জনই  আশুলিয়ার পলাশবাড়ীসহ বিভিন্ন এলাকায় ভাড়া থাকতো বলে জানা যায়।

পুলিশ জানায়, শনিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে চাঁদাবাজির সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির সাথে জড়িত থাকার যথেষ্ট তথ্যসহ সাক্ষ্য প্রমান পাওয়া গেছে।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, গ্রেপ্তার আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
