# ব্যক্তিগত সহকারীসহ ডিপজলের বিরুদ্ধে মামলা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-07-08
- **বিভাগ (Category)**: বিনোদন
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/bzktigt-shkareesh-dipjler-biruddhe-mamla](https://dailyfulki.com/article/bzktigt-shkareesh-dipjler-biruddhe-mamla)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/130.md](https://dailyfulki.com/news/130.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

এসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে ব্যক্তিগত সহকারীসহ ঢাকাই সিনেমার অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে ঢাকার একটি আদালতে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে রাশিদা আক্তার (৩৫) বাদী হয়ে এ মামলাটির আবেদন করেন।

এদিন আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) তদন্ত করে প্রতিবেদনে দাখিলের নির্দেশ দেন।

 

 

বাদী পক্ষের আইনজীবী মুজাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। মামলার অপর আসামি মনোয়ার হোসেন ডিপজলের ব্যক্তিগত সহকারী মো. ফয়সাল।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২ জুন রাজধানীর কোরবানির গরুর হাটে অভিনেতা ডিপজলের আগমনের কথা শুনে তার ভক্ত হিসেবে কথা বলতে কথা বলতে গিয়েছিলেন। তখন ডিপজল তার পিএসকে বলে, ‘এই মহিলা এখানে কীভাবে ঢুকলো, বের কর এখান থেকে৷’ পরে ডিপজলের পিএসসহ সেখানে থাকা ৮ থেকে ১০ জন শরীরিকভাবে হেনস্তা, মারধর করে রশি দিয়ে টেনে বের করে দিতে চায়। ভুক্তভোগী আহত অবস্থায় বলেন, ‘আমাকে ছাড়, আমি ডিপজল ভাইয়ের কাছে বিচার দেবো।’ তখন পিএস বলে, ‘ভেতরে গেলে ডিপজল ভাই তোকে খুন করে ফেলবে। ওকে এভাবে মারলে মনের জিদ কমবে না।’

এজহারে বাদী আরও উল্লেখ করেন, পিএসের নির্দেশে একজন ভেতর থাকা একটা ছোট গ্যালান নিয়ে আসে। পরে সে গ্যালনটি বাদীর ঘাড়ের দিকে ঢেলে দেয়। বাদী যন্ত্রণায় কান্না করতে করতে বাসায় যান। পরে ৪ থেকে ১১ জুন ঢাকা মেডিক্যালের বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নেন। ১২ জুন মামলা করতে গেলে ডিপজলের পিএস কল দিয়ে মামলা না করার জন্য হুমকি দেয় বলেও উল্লেখ করেন তিনি।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
