# বসুন্ধরায় পানির ট্যাংকে নেমে ৩ জনের মৃত্যু

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-08-16
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/bsundhray-panir-tzangke-neme-3-jner-mrritzu](https://dailyfulki.com/article/bsundhray-panir-tzangke-neme-3-jner-mrritzu)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1296.md](https://dailyfulki.com/news/1296.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ  রিপোর্টার : রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি নির্মাণাধীন ভবনের পানির ট্যাংকে কাজ করতে নেমে তিন জন মারা গেছেন। এ সময় গুরুতর অসুস্থ অবস্থায় আরও একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।  

শনিবার (১৬ আগস্ট) বেলা ১টা থেকে দেড়টার মধ্যে এ ঘটনা ঘটে। 
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর পাই বসুন্ধরার ই ব্লকের ১৪ নম্বর সড়কের ৪ নম্বর প্লটের একটি নির্মাণাধীন ভবনের পানির ট্যাংকে চার শ্রমিক প্রবেশ করার পর আর বের হচ্ছিলেন না। ঘটনাস্থলে গিয়ে

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
