# ৬০ কোটি টাকার অবৈধ সম্পদ: সজীব ওয়াজেদের বিরুদ্ধে মামলা করছে দুদক

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-08-14
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/60-koti-takar-oboidh-smpd-sjeeb-wajeder-biruddhe-mamla-krche-dudk](https://dailyfulki.com/article/60-koti-takar-oboidh-smpd-sjeeb-wajeder-biruddhe-mamla-krche-dudk)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1266.md](https://dailyfulki.com/news/1266.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : প্রায় ৬০ কোটি টাকার অবৈধ সম্পদ ও অর্থ পাচারের অভিযোগে সজীব আহমেদ ওয়াজেদের (জয়) বিরুদ্ধে মামলা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি–বিষয়ক উপদেষ্টা।

আজ বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচা এলাকায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

দুদকের অনুসন্ধানে দেখা গেছে, সজীব ওয়াজেদের নামে ৫৪ কোটি ৩৯ লাখ ২০ হাজার ৯৭৮ টাকার স্থাবর সম্পদ ও ৬ কোটি ৭৮ লাখ ৮৪ হাজার ৮৯১ টাকার অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। ব্যয়সহ তাঁর মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ৬১ কোটি ১৮ লাখ ৫ হাজার ৮৬৯ টাকা। এর বিপরীতে গ্রহণযোগ্য আয় পাওয়া গেছে মাত্র ১ কোটি ৩২ লাখ ৮ হাজার ৫৪২ টাকা। ফলে অবৈধ সম্পদের পরিমাণ দাঁড়ায় ৬০ কোটি ১৪ লাখ ৭৩ হাজার ৯৭০ টাকা।

অভিযোগে বলা হয়েছে, দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহার করে সজীব ওয়াজেদ অসৎ উপায়ে এসব সম্পদ অর্জন করেন। হুন্ডি বা অন্যান্য মাধ্যমে অর্থ পাচার করে যুক্তরাষ্ট্রে দুটি বাড়ি কেনা ও বিনিয়োগে ব্যয় করেন ৫৪ কোটি ৪ লাখ ৩২ হাজার ২৫৮ টাকা। এ ছাড়া নিজ নামে দুটি ব্যাংক হিসাবে ৩ কোটি ৪৬ লাখ ২২ হাজার ৫৭ টাকার লেনদেনসহ মোট ৫৭ কোটি ৫০ লাখ ৫৪ হাজার ৩১৫ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুদক।
 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
