# মানিকগঞ্জে জমি নিয়ে বিরোধে মেয়ের আঘাতে বাবার মৃত্যুর অভিযোগ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-08-13
- **বিভাগ (Category)**: মানিকগঞ্জ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/manikgnje-jmi-niye-birodhe-meyer-aghate-babar-mrritzur-ovizog](https://dailyfulki.com/article/manikgnje-jmi-niye-birodhe-meyer-aghate-babar-mrritzur-ovizog)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1251.md](https://dailyfulki.com/news/1251.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের শিবালয় উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মেয়ের আঘাতে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া মেয়েকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিহত ময়েন শেখ (৭০) উপজেলার চর রঘুনাথপুর গ্রামের বাসিন্দা। গ্রেপ্তারকৃত মেয়ে হাবেজা বেগমের (৩০) বিরুদ্ধে নিহতের প্রথম স্ত্রীর ছেলে সাইদুল ইসলাম মঙ্গলবার সকালে শিবালয় থানায় মামলা করেন।

থানার পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র বালো জানান, প্যারালাইসিসে আক্রান্ত ময়েন শেখ কয়েক বছর ধরে ছেলে-মেয়েদের বাড়িতে পালাক্রমে থাকতেন। দ্বিতীয় স্ত্রীর মেয়ে হাবেজা বেগম বিয়ের পরও বাবার সঙ্গেই থাকতেন এবং পাবনার সুজানগরে তাদের কিছু জমি নিজের নামে লিখে দেওয়ার জন্য বাবার ওপর চাপ দিতেন। এ নিয়ে তিনি নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন করতেন।

সোমবার রাতে কথা-কাটাকাটির এক পর্যায়ে হাবেজা কাঠের টুকরো দিয়ে বাবাকে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
