# মেট্রোরেল স্টেশনে অসুস্থ হয়ে যাত্রীর মৃত্যু

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-08-13
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/metrorel-stesne-osusth-hye-zatreer-mrritzu](https://dailyfulki.com/article/metrorel-stesne-osusth-hye-zatreer-mrritzu)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1248.md](https://dailyfulki.com/news/1248.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : রাজধানীর সচিবালয় মেট্রোরেল স্টেশনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এক যাত্রী। সেখান থেকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ বছর, তবে তার পরিচয় এখনো জানা যায়নি।

মেট্রোরেল স্টেশনের কর্মচারী মো. আজাদ জানান, ওই ব্যক্তি মেট্রোরেলে ভ্রমণের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তিনি জাতীয় প্রেস ক্লাবের সামনে সচিবালয় স্টেশনে নেমে অচেতন হয়ে পড়েন। সেখান থেকে দ্রুত ঢামেক হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আজাদ আরও বলেন, মৃত ব্যক্তির কাছে থাকা মোবাইল ফোন ব্যবহার করে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরিবার ঢামেক হাসপাতালে আসছেন বলে জানিয়েছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
