# বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যা বলল মার্কিন পররাষ্ট্র দপ্তর

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-08-13
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/bangladeser-manbadhikar-pristhiti-niye-za-bll-markin-prrashtr-dptr](https://dailyfulki.com/article/bangladeser-manbadhikar-pristhiti-niye-za-bll-markin-prrashtr-dptr)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1245.md](https://dailyfulki.com/news/1245.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ফুলকি ডেস্ক : গত বছর আগস্টের পর থেকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল ছিল। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মানবাধিকার বিষয়ক প্রতিবেদন-২০২৪ এ বলা হয়েছে এ কথা।

 

মঙ্গলবার (১২ আগস্ট) প্রকাশিত হয় এই রিপোর্ট। এতে উল্লেখ করা হয় জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনের প্রসঙ্গ। এরই ধারাবাহিকতায় শেখ হাসিনার পলায়ন এবং ড. মুহম্মদ ইউনূসের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বগ্রহণের বিষয়ও অন্তর্ভুক্ত করা হয়।

সেইসঙ্গে, বিগত সরকারের আমলে হওয়া বিভিন্ন অপরাধের কথা তুলে ধরা হয় রিপোর্টে। 

 

উল্লেখ করা হয় হত্যা, গুম, নির্যাতন, বিচারবহির্ভূত আটক, বাকস্বাধীনতা ও গণমাধ্যমের ওপর কড়াকড়ি, সেন্সরশিপ, সাংবাদিক আটক, শ্রম আইন লঙ্ঘনসহ বিভিন্ন ইস্যু।

মার্কিন প্রতিবেদনে আরও বলা হয়, মানবাধিকার লঙ্ঘনের অনেক উদাহরণ থাকলেও জড়িতদের শাস্তির ব্যবস্থা করেনি বিগত হাসিনা প্রশাসন। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর মানবাধিকার লঙ্ঘনকারীদের অন্তর্বর্তী সরকার আটক করেছে বলে উল্লেখ করা হয় এতে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
