# ব্রেকআপের পর নিজেকে সামলাবেন যেভাবে

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-08-13
- **বিভাগ (Category)**: লাইফস্টাইল
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/brekaper-pr-nijeke-samlaben-zevabe](https://dailyfulki.com/article/brekaper-pr-nijeke-samlaben-zevabe)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1241.md](https://dailyfulki.com/news/1241.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ফুলকি ডেস্ক : ব্রেকআপের পর ভেঙে পড়াটা খুবই স্বাভাবিক। শুধু প্রেম নয়,যদি কাছের বন্ধুর সঙ্গেও ব্রেকআপ হয় তা মনের মধ্যে ক্ষত তৈরি করে। তবে জীবন তো আর থেমে থাকে না। নিজেকে সামলাতে কিছু বিষয় অনুসরণ করতে পারেন। যেমন-

১. সম্পর্ক ভাঙার পর ওই মানুষটির কথাই বারবার মনে পড়ে। তার ছবি, তার দেওয়া উপহার, ফোনের পুরনো মেসেজ বেদনাদায়ক স্মৃতি হিসেবে কাজ করে। মাকড়শার জালের মতো জড়িয়ে থাকা এই স্মৃতি থেকে মুক্তি পেতে এসব উপকরণ জীবন থেকে সরিয়ে ফেলতে হবে। 

 

 

২. যদি সঙ্গীর দেওয়া স্মৃতিচিহ্ন সরাতে কষ্ট হয় তাহলে প্রথমে একটা বাক্সে রেখে দিন। সময়েন সাথে সাথে কষ্ট কমে গেলে সেগুলো একদম বাদ দিয়ে দিন। এসব স্মৃতিচিহ্ন যেন আপনাকে ট্রিগার না করে সেদিকে লক্ষ্য রাখুন। 

৩. আপনি কী রাখতে চান এবং কী ছেড়ে দিতে পারেন তা সিদ্ধান্ত নিন। 
৪.  ডিজিটাল জিনিসগুলিও জীবন থেকে সরিয়ে ফেলুন। সোশ্যাল মিডিয়ায় প্রাক্তনকে আনফলো বা মিউট করুন, পুরনো কথোপকথন মুছে ফেলুন। আপনার ডিভাইস থেকে প্রাক্তনের ছবিগুলো সরিয়ে ফেলুন। ডিজিটাল জায়গা পরিষ্কার পরিপাটি ঘরের মতোই গুরুত্বপূর্ণ হতে পারে।
৫. নিজেকে নিয়ে নতুনভাবে ভাবতে থাকুন। নিজের যত্ন নিন। ঘরেও নতুন সাজসজ্জা যোগ করুন। প্রয়োজনে ঘরে গাছ লাগান। ঘরের দরজা -জানালা খুলে আলো বাতাসের ব্যবস্থা করুন। ছোট ছোট পরিবর্তন নতুন দিনের সূচনা তৈরি করে।
৬. সবার মানসিক পরিস্থিতি এক থাকে না। কেউ দ্রুত নিজেকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেন, কারও বা সময় লাগে। নিজেকে সময় দিন ।সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে। 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
