# আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-08-12
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/asuliyay-bkeya-betner-dabite-posak-srmikder-srk-obrodh](https://dailyfulki.com/article/asuliyay-bkeya-betner-dabite-posak-srmikder-srk-obrodh)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1235.md](https://dailyfulki.com/news/1235.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ার একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। পরে পুলিশের আশ্বাসে প্রায় দেড় ঘণ্টা পর সড়ক ছেড়ে চলে যায় শ্রমিকরা।  

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে বিশমাইল-জিরাবো আঞ্চলিক সড়কে মাসকর্ট গার্মেটের শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, পূর্বঘোষণা ছাড়াই মাসকর্ট কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

এতে কয়েক দফায় কারখানার মালিকপক্ষ কর্মরত শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস দেন। কিন্তু মালিকপক্ষ বেতন পরিশোধ করেননি। সর্বশেষ ১০ আগস্ট বেতন পরিশোধের আশ্বাস দেয় কর্তৃপক্ষ। কিন্তু বেতন না দেওয়ায় গতকালও ওই কারখানার প্রায় ২০০ থেকে ৩০০ শ্রমিক বিক্ষোভ করেন।

কিন্তু শ্রমিকদের বেতন পরিশোধ করেননি। যার ফলে শ্রমিকরা সকালে জড়ো হয়ে পুনরায় আজ বিশমাইল-জিরাবো আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। পরে সকাল সাড়ে ১১টার দিকে পুলিশের আশ্বাসে শ্রমিকরা সড়ক থেকে চলে যায়। 

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শ্রমিকদের পূর্বের নোটিশ ছাড়াই কারখানা বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ।

এতে শ্রমিকরা বকেয়া বেতনের জন্য আন্দোলন করেছে। পরে তাদের বুঝিয়ে এবং মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
