# লক্ষ্মীপুরে যুবদল নেতা ফরিদ অস্ত্রসহ গ্রেপ্তার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-08-12
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/lkshmeepure-zubdl-neta-frid-ostrsh-greptar](https://dailyfulki.com/article/lkshmeepure-zubdl-neta-frid-ostrsh-greptar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1221.md](https://dailyfulki.com/news/1221.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ফুলকি ডেস্ক : লক্ষ্মীপুর সদর উপজেলার পালেরহাট এলাকায় সেনাবাহিনীর অভিযান চালিয়ে জেলা যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক ও পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ফরিদ উদ্দিনকে অস্ত্রসহ আটক করা হয়েছে। গত রোববার গভীর রাতে সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. রাহাত খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফরিদ উদ্দিনের কাছ থেকে একটি একনলা বন্দুক ও নগদ ১ লাখ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী সহযোগী নাঈমের বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

 

 

ফরিদ উদ্দিনের বিরুদ্ধে সদর থানাসহ বিভিন্ন থানায় একাধিক অস্ত্র ও মাদক আইনের মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক কারবারিদের আশ্রয় দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

ঘটনার পর কেন্দ্রীয় যুবদল এক বিবৃতিতে ফরিদ উদ্দিনকে সংগঠন থেকে বহিষ্কার করেছে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
