# দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখার নতুন সময়সীমা নির্ধারণ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-11-29
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/dokanpat-oo-bipnibitan-khola-rakhar-ntun-smyseema-nirdharn](https://dailyfulki.com/article/dokanpat-oo-bipnibitan-khola-rakhar-ntun-smyseema-nirdharn)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/12194.md](https://dailyfulki.com/news/12194.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখার নতুন সময় নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সপ্তাহে তিন দিন রাত ১০টা পর্যন্ত এবং বাকি তিন দিন রাত ৮টা পর্যন্ত দোকান, মার্কেট ও বিপণিবিতান খোলা রাখা যাবে। পাশাপাশি মার্কেটে সোলার প্যানেল স্থাপনে ৫ শতাংশ সুদে পাঁচ থেকে সাত বছর মেয়াদে ঋণ দেবে সরকার।

রোববার (২৯ নভেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সঙ্গে বাংলাদেশ দোকান মালিক সমিতির এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত সভায় বিদ্যুৎ সচিব ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

সভা শেষে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ সাশ্রয় এবং বিকল্প জ্বালানির ব্যবহার বাড়াতে যেসব মার্কেট কর্তৃপক্ষ সোলার প্যানেল স্থাপন করতে চায়, তাদেরকে সরকার ৫ শতাংশ সুদে পাঁচ থেকে সাত বছর মেয়াদে ঋণ দেবে। তবে সোলার প্যানেলের মান নিশ্চিত করতে বিএসটিআইয়ের সনদ নেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। নিম্নমানের সোলার প্যানেল সরবরাহ বা স্থাপনের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং বিএসটিআইকে জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে সমিতি।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
