# সাভারে ঢাকা লিগ্যাসির ‘দলিল হস্তান্তর উৎসব ও আবাসন মেলা’ অনুষ্ঠিত

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-11-29
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savare-dhaka-ligzasir-dlil-hstantr-uttsb-oo-abasn-mela-onushthit](https://dailyfulki.com/article/savare-dhaka-ligzasir-dlil-hstantr-uttsb-oo-abasn-mela-onushthit)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/12192.md](https://dailyfulki.com/news/12192.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার : রাজধানীর অদূরে সাভারের আশুলিয়ায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ঢাকা লিগ্যাসি আয়োজিত দিনব্যাপী ‘দলিল হস্তান্তর উৎসব ও আবাসন মেলা-২০২৬’।

শনিবার (২৮ নভেম্বর) শিল্পাঞ্চল আশুলিয়ার নরসিংহপুর এলাকায় অবস্থিত ‘লিগ্যাসি জাপান সিটি’ প্রকল্প প্রাঙ্গণে এ মেলা ও দলিল হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে গ্রাহকদের হাতে জমির সম্পাদিত দলিল তুলে দেওয়া হয়। একই সঙ্গে মেলায় আগত আবাসন প্রত্যাশী ও দর্শনার্থীদের সামনে প্রতিষ্ঠানটির চলমান বিভিন্ন আবাসন প্রকল্প, প্লটের অবস্থান, আধুনিক সুযোগ-সুবিধা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।

দিনব্যাপী এ আয়োজনে দূর-দূরান্ত থেকে আসা গ্রাহক ও দর্শনার্থীরা নিজেদের পছন্দ ও সাধ্য অনুযায়ী প্লট ও আবাসন প্রকল্প সম্পর্কে সরাসরি খোঁজখবর নেওয়ার সুযোগ পান।

আয়োজকরা জানান, কেবল জমি বা প্লট বিক্রির মধ্যে সীমাবদ্ধ না থেকে গ্রাহকদের সামনে একটি পরিকল্পিত ও আধুনিক আবাসন ব্যবস্থার ধারণা তুলে ধরাই ছিল এ মেলার মূল লক্ষ্য। এর পাশাপাশি যারা প্রতিষ্ঠানটির প্রকল্পে জমি কিনে দলিলের অপেক্ষায় ছিলেন, তাদের হাতে সম্পাদিত দলিল বুঝিয়ে দিয়ে গ্রাহকসেবার একটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি রক্ষা করা হয়েছে।

ঢাকা লিগ্যাসির ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি তানভীর আহমেদ রোমান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানের ওইস্কা আইডিবি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর টাতসুয়ো কোসুগী।
অনুষ্ঠানের মূল পর্বে অতিথিরা আনুষ্ঠানিকভাবে গ্রাহকদের হাতে জমির দলিল হস্তান্তর করেন। দীর্ঘ প্রতীক্ষিত দলিল হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন গ্রাহকরা।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে একাধিক গ্রাহক জানান, নিজের নামে জমির বৈধ দলিল পাওয়া তাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল। আজ সেই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। এ ধরনের স্বচ্ছ ও জবাবদিহিমূলক আয়োজন প্রতিষ্ঠানের প্রতি গ্রাহকদের আস্থা আরও বাড়িয়ে দেবে বলে তারা মনে করেন।

সভাপতির বক্তব্যে ঢাকা লিগ্যাসির ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ রোমান ভূঁইয়া গ্রাহকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "আবাসন একজন মানুষের জীবনের অন্যতম বড় ও গুরুত্বপূর্ণ বিনিয়োগ। তাই গ্রাহকদের আস্থা ও প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা কাজ করছি। মানুষের স্থায়ী ঠিকানা গড়ার স্বপ্ন পূরণে এবং একটি পরিকল্পিত আবাসন ব্যবস্থা গড়ে তুলতে ঢাকা লিগ্যাসির এ প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
প্রধান অতিথি টাতসুয়ো কোসুগী এ সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, ঢাকা লিগ্যাসির ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে দলিল হস্তান্তর ও আবাসন মেলার কার্যক্রম শেষ হয়।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
