# জাজিরায় আ. লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-11-29
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/jajiray-a-leeg-bienpi-sngghrshe-niht-1-gulibiddh-2](https://dailyfulki.com/article/jajiray-a-leeg-bienpi-sngghrshe-niht-1-gulibiddh-2)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/12186.md](https://dailyfulki.com/news/12186.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

শরীয়তপুরের জাজিরায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরো দুজন।
শরীয়তপুর সংবাদদাতা : রবিবার সকাল ৬টার পর উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে এ ঘটনা ঘটে। এ সময় অন্তত ১২-১৩টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।

নিহত ব্যক্তি যুবলীগ কর্মী বলে জানা গেছে। তার নাম ইব্রাহিম সিপাহী।

তিনি সদর উপজেলার মধ্য সোনামুখী এলাকার হাফিজউদ্দীন সিপাহীর ছেলে। এ ছাড়া গুলিবিদ্ধ দুজনের নাম জানা যায়নি।

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা পদ্মা সেতু অবরোধ করেন। এ সময় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।

এতে একজন নিহত ও দুজন ‍গুলিবিদ্ধ হয়েছেন। 
তিনি আরো বলেন, অবরোধের কারণে পদ্মা সেতু দিয়ে যান চলাচল প্রায় ৪৫ মিনিট বন্ধ ছিল। পরে যান চলাচল স্বাভাবিক করতে আরো কিছুটা সময় লাগে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
