# ঢাকা জেলা জামায়াতের শৃঙ্খলা বিভাগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-11-27
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/dhaka-jela-jamayater-srrinkhla-bivager-prstuti-sva-onushthit](https://dailyfulki.com/article/dhaka-jela-jamayater-srrinkhla-bivager-prstuti-sva-onushthit)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/12184.md](https://dailyfulki.com/news/12184.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার : সাভারে স্থানীয় একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জেলা কর্মী সম্মেলন সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে শৃঙ্খলা বিভাগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ কামাল হোসাইন এমপি।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা জেলা আমীর।

সভায় সভাপতিত্ব করেন জেলা কর্মপরিষদ সদস্য ও জেলা যুব বিভাগের সভাপতি আঃ রহীম মজুমদার এবং সঞ্চালনা করেন জেলা যুব বিভাগের সেক্রেটারি মুহাম্মদ আব্দুল কাদের।

প্রধান অতিথি মোবারক হোসাইন এমপি বলেন, বাংলাদেশে ২৪ গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে আর কোন আধিপত্যবাদ কায়েম করা সম্ভব না। তিনি হুশিয়ার করে বলেন, ভারতের পশ্চিম বঙ্গের পরিবহন মন্ত্রী বলেছেন, তারা নাকি বাংলাদেশ দখল নিবেন। বাংলাদেশের ১৮ কোটি মানুষ তার দাত ভাঙ্গা জবাব দিবে।

তিনি সরকারকে হুশিয়ারি করে আরও বলেন, আপনারা যেভাবে হোক ক্ষমতায় এসেছেন।  গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করে জনগনের  সাথে বেইমানী করেছেন। কিন্তু জামায়াতের পরিষ্কার-বক্তব্য গণভোটের রায়  ও জুলাই সনদ বাস্তবায়নে এক বিন্দু ছাড় দিবেনা জামায়াতে ইসলামী।

তিনি বলেন, জামায়াতের নেতৃত্বে ৩টি লংমার্চ করে জামায়াত প্রমান-করেছে জনগন- জামায়াতের সাথে আছে এবং বাংলাদেশের মানবিক নেতা আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান  বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা।  ঢাকা জেলার কর্মী সম্মেলনে আমীরে জামায়াতে ডা. শফিকুর রহমান উপস্থিত হলে এই জনপদের সাংগঠনিক মান অনেক মজঠুত হবে এবং জনগনের সবচেয়ে জনপ্রিয় জনপদে পরিণত হবে ইনশাআল্লাহ। কর্মী সম্মেলনকে সঠিক ভাবে বাস্তবায়ন করতে নিজেদের কে কঠোর পরিশ্রম করার জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে।

বিশেষ অতিথি মুহাম্মদ কামাল হোসাইন এমপি বলেন, আগামী ১২ ডিসেম্বরের জেলার কর্মী সম্মেলন সফল, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে বাস্তবায়নের লক্ষ্যে শৃঙ্খলা বিভাগের প্রস্তুতি, দায়িত্ব বণ্টন, কর্মীদের সমন্বয় এবং সম্মেলনস্থলে সার্বিক শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে বিস্তারিত দিক নির্দেশনা দেন। সম্মেলনের সার্বিক সফলতা নিশ্চিত করতে শৃঙ্খলা বিভাগের দায়িত্বশীলদের আন্তরিকতা, নিষ্ঠা ও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রউফ, নায়েবে আমীর অধ্যক্ষ শাহিনুর ইসলাম, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা শাহাদাত হোসাইন, জেলা কর্মপরিষদের সদস্য জনাব কবিরুজ্জামান, মীর আতাউর রহমান, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আমির মোঃ ইলিয়াস প্রমুখ।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
