# সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে স্বস্তি, ছুটির দিনেও ১১৮ কারখানায় উৎপাদন

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-11-27
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savar-asuliza-silpancle-swsti-chutir-dineoo-118-karkhanaz-uttpadn](https://dailyfulki.com/article/savar-asuliza-silpancle-swsti-chutir-dineoo-118-karkhanaz-uttpadn)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/12183.md](https://dailyfulki.com/news/12183.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ও কর্মবিরতির শঙ্কা কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পোশাক কারখানার পরিবেশ। উৎপাদন ঘাটতি পুষিয়ে নিতে শুক্রবারেও শিল্পাঞ্চলের ১১৮টি পোশাক কারখানায় চলছে উৎপাদন কার্যক্রম। এতে মালিকপক্ষের পাশাপাশি শ্রমিকদের মধ্যেও স্বস্তি ফিরেছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল থেকে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকার পোশাক কারখানায় শ্রমিকদের স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিতে দেখা গেছে। কারখানাগুলোতে স্বাভাবিক পরিবেশে উৎপাদন কার্যক্রম চলছে। বিশেষ করে গত কয়েক দিনের উৎপাদন ঘাটতি পূরণে অতিরিক্ত কর্মদিবস হিসেবে শুক্রবারেও কারখানা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বেশ কিছু প্রতিষ্ঠান।

কারখানার শ্রমিকরা জানান, কাজের পরিবেশ স্বাভাবিক থাকায় তারা স্বস্তিতে রয়েছেন। নিয়মিত উৎপাদন কার্যক্রম চালু থাকলে নির্ধারিত সময়ে কাজ শেষ করা সম্ভব হবে বলে আশা করছেন তারা।

শিল্পাঞ্চলের সংশ্লিষ্টরা জানান, শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে সমন্বয় বজায় থাকায় পরিস্থিতির উন্নতি হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও অব্যাহত রয়েছে।

তবে শিল্পাঞ্চলের স্থিতিশীলতা ধরে রাখতে মালিক-শ্রমিক উভয় পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
