# সাভারে মধ্যরাতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশে দিলেন ছাত্রদল নেতা তমিজ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-11-27
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savare-mdhzrate-nishiddh-chatrleeg-krmeeke-atk-kre-pulise-dilen-chatrdl-neta-tmij](https://dailyfulki.com/article/savare-mdhzrate-nishiddh-chatrleeg-krmeeke-atk-kre-pulise-dilen-chatrdl-neta-tmij)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/12179.md](https://dailyfulki.com/news/12179.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার : সাভারে নাশকতার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন।

এ সময় তার সঙ্গে ছিলেন সাভার সরকারি কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি হাসিবুর রহমান পিয়াস ও সাধারণ সম্পাদক আহমেদ ফয়সাল।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে সাভার পৌরসভার গেন্ডা এলাকা থেকে মেহেদী হাসান নামে ওই ছাত্রলীগ কর্মীকে আটক করা হয়।

জানা গেছে, আটক মেহেদী হাসান সাভার পৌর ছাত্রলীগের সভাপতি মাসুম দেওয়ানের অনুসারী। তার নির্দেশনায় মেহেদী হাসান সাভারের বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলো বলে অভিযোগ রয়েছে। আটকের পর তিনি এসব কর্মকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে।

এ ছাড়া সম্প্রতি পোশাকশ্রমিকদের আন্দোলনের সময় আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে উসকানি দেওয়া এবং ভাঙচুরের ঘটনায় মেহেদী হাসানের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
