# বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গোলাগুলি-ককটেল বিস্ফোরণ, নিহত ১

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-11-26
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/bienpir-dui-gruper-sngghrsh-golaguli-kktel-bisforn-niht-1](https://dailyfulki.com/article/bienpir-dui-gruper-sngghrsh-golaguli-kktel-bisforn-niht-1)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/12173.md](https://dailyfulki.com/news/12173.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

মুন্সীগঞ্জ সংবাদদাতা : মুন্সীগঞ্জের সদর উপজেলার মোল্লাকান্দি  ইউনিয়নে আধিপত্য বিস্তারিতকে কেন্দ্র করে আবারো বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সেলিম মোল্লা (৪০) নামে ১ জন নিহত হয়েছে। আহত হয়েছে শিশুসহ অন্তত ১০ জন।

এই ঘটনায় প্রাণ বাচাতে মেঘনার শাখা নদীতে  ১৫/২০ জন  ঝাপ দিলে আলমগীর দালাল (৪৫) নামে একজন নিখোঁজ রয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে চরডুমুরিয়া, সামারচর এলাকায় রহিম মোল্লা গ্রুপ ও আওলাদ হোসেন মোল্লা গ্রুপের মধ্যে  এই সংঘর্ষের ঘটনায় এইসব ঘটনা ঘটে। নিহত সেলিমের  মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।

এলাকাবাসী জানায়,  আওলাদ হোসেন মেল্লা মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি ও রহিম মোল্লা বিএনপির রাজনীতির সাথে জড়িত। এরা দুজনই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, ইউপি নির্বাচনে এলাকায় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে বিরোধ চলছিলো। এই  নিয়ে গত সপ্তাহেও সংঘর্ষ জড়ায় দুই পক্ষ।

এলাকার নিয়ন্ত্রণ নিয়ে বৃহস্পতিবার ভোরে আবারো দুই পক্ষ সংঘর্ষে জড়ালে সেলিমসহ ১০/১২ জন আহত হয়। এদের মধ্যে সেলিমসহ কয়েকজনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।  
আহতদের মধ্যে শিশু আব্দুর রহিমের (৪) পেটে বিষ্ফোরিত ককটেলের স্পিন্টার আঘাত আনলে তার পেটের ভুরি বের হয়ে গুরুতর আহত হয়। তাকে মূমুর্ষ অবস্থায় ঢাকায় নিয়ে যাওয়া হয়।

এদিকে প্রাণ বাচাঁতে এক পক্ষের ১৫/২০ জন পাশের আধারা ইউনিয়নের সোলারচর গ্রামে  যেতে চৈতারচরে মেঘনার শাখা নদীতে ঝাপ দেয়। এতে আলমগীর দালাল নিখোজ হয়। বাকীরা সোলারচর গ্রামে উঠতে সক্ষম হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

এদিকে নিখোজ আলমগীরকে উদ্ধারে দমকল বাহিনীর ডুবুরী দল  উদ্ধার কাজ করছে।  এছাড়া  স্থানীয় গ্রামবাসী জাল দিয়ে চেষ্টা করছে নিখোজ আলমগীরের সন্ধানে।

এঘটনায় দুইপক্ষের আওলাদ হেসেন  ও রহিম মেল্লার কারো বক্তব্য পাওয়া যায়নি।

মুন্সীগঞ্জ থানার ওসি মোঃ তছলিম উদ্দিন জানান, এলাকার মধ্যে আধিপত্য ও  নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে ।  এতে একজন নিহত হয়। আরো একজন চৈতারচর খালে নিখোজ আছে বলে জানতে পেরেছি।  এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে   অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গত এক থেকে দেড় বছরে এই মোল্লাকান্দিতে দুই পক্ষের আধিপত্যের বিস্তারকে ঘিরে ১৫/২০ বার  সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একাধিক ব্যক্তি নিহতসহ শতাধিক আহত হয়। ককটেল বিষ্ফোরিত হয় বৃষ্টির মত কমপক্ষে  অর্ধসহস্রাধিক। 

 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
