# হাম ও উপসর্গে আরো ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১১০৯ জন

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-11-26
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/ham-oo-upsrge-aro-8-jner-mrritzu-akrant-1109-jn](https://dailyfulki.com/article/ham-oo-upsrge-aro-8-jner-mrritzu-akrant-1109-jn)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/12171.md](https://dailyfulki.com/news/12171.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাপ রিপোর্টার : দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও  উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৭১ জনের মৃত্যু হলো।

এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ২৬৫ জন। আর হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৬ জন।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আট শিশুর মধ্যে এক শিশু নিশ্চিত হামে ও সাত শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে এক হাজার ১০৯ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। 
গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে সিলেট বিভাগে তিনজন, রংপুর বিভাগে দুজন এবং চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে দুজন মারা গেছে। নিশ্চিত হামে ঢাকা বিভাগে এক শিশুর মৃত্যু হয়েছে।

একই সময়ে ১০২ শিশু হাম শনাক্ত হয়েছে।

এ নিয়ে চলতি বছরে ২৬ হাজার ৪৭৬ শিশুর হাম শনাক্ত হলো। এক হাজার সাত শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৬১ হাজার ৫৩৫
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
