# ফজলুর রহমানের আওয়ামী লীগকে ভালোবাসা ‘পরকীয়ার’ মতো: দুদু

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-11-26
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/fjlur-rhmaner-awamee-leegke-valobasa-prkeeyar-mto-dudu](https://dailyfulki.com/article/fjlur-rhmaner-awamee-leegke-valobasa-prkeeyar-mto-dudu)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/12170.md](https://dailyfulki.com/news/12170.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : ফজলুর রহমান আওয়ামী লীগকে মনপ্রাণ দিয়ে ভালোবাসতে চান, এ নিয়ে কথা বলতে চান। তো সেটা তিনি করতে পারেন। কিন্তু এটা তো পরকীয়ার মতো হয়ে যাবে-এমনটাই জানিয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানকে ইঙ্গিত করে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, খাই-দাই, অর্জন করি বিএনপির, আর অন্যেরটা আমি সাফল্য হিসেবে গাই—এটা তো ঠিক হবে না। তিনি সবসময় উলটাপালটা বক্তব্য দিয়ে ফেসবুক গরম করে রাখেন।

ফজলুর রহমান একসময় ছাত্রলীগ ও বাকশালের নেতা ছিলেন উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাও ছিলেন। তার যে প্রসঙ্গটি, তিনি এ কথা বলছেন, আমজনতার ও কথা বলছেন। অনেক বড় কথা, কিন্তু জাতীয় রাজনীতিতে এগুলোর খুব একটা গুরুত্ব নেই।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
