# গাজীপুরে বিক্ষোভ, এক পুলিশকে অবরুদ্ধ করে রাখলেন শ্রমিকরা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-11-26
- **বিভাগ (Category)**: গাজীপুর
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/gajeepure-bikshov-ek-puliske-obruddh-kre-rakhlen-srmikra](https://dailyfulki.com/article/gajeepure-bikshov-ek-puliske-obruddh-kre-rakhlen-srmikra)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/12168.md](https://dailyfulki.com/news/12168.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

গাজীপুর প্রতিনিধি : ন্যূনতম মজুরি ঘোষণার দ্বিতীয় দিনের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশের একটি মোটরসাইকেল ভাঙচুর করে এবং শিল্প পুলিশের এক সদস্যকে অবরুদ্ধ করে রাখে। পরে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের মহাসড়ক থেকে সরানো হয়। এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৩০টি কারখানা ছুটি দেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে একদল শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এ সময় তারা মহাসড়কে আগুন জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। একপর্যায়ে তারা পুলিশের একটি মোটরসাইকেল ও নাওজোর একটি সিএনজি পাম্পে ভাঙচুর করে। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়।

 

অপরদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নয়নপুর বাজার এলাকায় সড়ক অবরোধের চেষ্টা করেছেন শ্রমিকরা। বেলা ১১টার দিকে শ্রমিকদের বিক্ষোভ ও সড়কে অবস্থানের কারণে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশ, শিল্প পুলিশ, থানা ও হাইওয়ে পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে পুলিশের ধাওয়ায় শ্রমিকরা মহাসড়ক ছেড়ে চলে যান। দুপুর ১২টার পর যান চলাচল স্বাভাবিক হয়।

 

নাওজোর এলাকার বাসিন্দা মেহেদী হাসান বলেন, শ্রমিকদের সঙ্গে কিছু ছেলেরা আন্দোলনে যোগ দেয়। এ সময় তারা রাস্তা অবরোধ করে আগুন জ্বালিয়ে দেয়। শিল্প পুলিশের একজন সদস্যকে অবরুদ্ধ করে রাখে। কোনোক্রমে প্রাণ নিয়ে ফিরে গেছে।

 

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, আমাদের পুলিশের একটি মোটরসাইকেল ভাঙচুর করে। ছাড়া নাওজোর, ভোগরা, সালনা এলাকায় শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেয়। পরে

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
