# ১০ থেকে ১৬ ডিসেম্বর সকাল পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে প্রবেশে নিষেধাজ্ঞা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-11-25
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/10-theke-16-disembr-skal-prznt-jateey-smrritisoudhe-prbese-nishedhajnga](https://dailyfulki.com/article/10-theke-16-disembr-skal-prznt-jateey-smrritisoudhe-prbese-nishedhajnga)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/12148.md](https://dailyfulki.com/news/12148.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : মহান বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষে আগামী ১০ থেকে ১৬ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত সাভারের জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দেওয়া এক বার্তায় এ নির্দেশনার কথা জানানো হয়েছে।

 

তথ্যবিবরণীতে বলা হয়েছে, মহান বিজয় দিবস ২০২৬ উদ্‌যাপন উপলক্ষে স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য আগামী ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধ এলাকার অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে।

এ ছাড়া ১৬ ডিসেম্বর ভোরে আমন্ত্রিত অতিথিরা স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত (সকাল সাড়ে ৮টা পর্যন্ত) জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণকে প্রবেশ না করার অনুরোধ জানিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
