# তিন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-11-25
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/tin-sena-krmkrtake-rashtrduut-pd-theke-prtzahar](https://dailyfulki.com/article/tin-sena-krmkrtake-rashtrduut-pd-theke-prtzahar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/12140.md](https://dailyfulki.com/news/12140.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : মেজর জেনারেল পদমর্যাদার তিনজন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহার করা হয়েছে।

 

মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ, মেজর জেনারেল মো. মাকসুদুল হক ও মো. জাহাংগীর আলমকে রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তাদের সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে তাদের চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

 

এর আগে তাদের প্রেষণে রাষ্ট্রদূত নিয়োগ দিয়ে চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
