# কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-11-24
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/kksbajare-bascapay-otorikshar-4-zatree-niht](https://dailyfulki.com/article/kksbajare-bascapay-otorikshar-4-zatree-niht)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/12138.md](https://dailyfulki.com/news/12138.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

রামু (কক্সবাজার) সংবাদদাতা : কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন।

তাদের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে ঈদগাঁও থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- চকরিয়া উপজেলার খুটাখালীর জসিম উদ্দিন ও সাহাব উদ্দিন এবং লামার সাইফুল ইসলাম।

বাকি একজনের পরিচয় জানা যায়নি।
মালুমঘাট হাইওয়ে থানার ট্রাফিক সার্জেন্ট আবেস জানান, ঈদগাঁও থানার সামনে বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন।

রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আবদুল কাদের চৌধুরী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন।

ঘটনাস্থল থেকে প্রথমে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরো একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। আহত দুজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
