# শ্রমিকপক্ষের ২২ হাজারের প্রস্তাবে ১৫৭০০ টাকা দিতে চান মালিকেরা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-11-24
- **বিভাগ (Category)**: অর্থনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/srmikpksher-22-hajarer-prstabe-15700-taka-dite-can-malikera](https://dailyfulki.com/article/srmikpksher-22-hajarer-prstabe-15700-taka-dite-can-malikera)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/12132.md](https://dailyfulki.com/news/12132.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ঠিক করতে মজুরি বোর্ডে ২২ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের প্রস্তাব করেছে শ্রমিকপক্ষ। এর বিপরীতে মালিকপক্ষ থেকে ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে মজুরি বোর্ডের চতুর্থ সভা চলা অবস্থায় নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।

 

বোর্ডের চেয়ারম্যান বলেন, ‘মালিক ও শ্রমিকপক্ষ তাদের রিভাইজড ন্যূনতম মজুরি প্রস্তাব করেছে। আমরা আলোচনা করছি। আশা করছি, আজকের মধ্যেই ফাইনাল সিদ্ধান্তে পৌঁছে যাব।’

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
