# অভিনেতা সোহেল খান মারা গেছেন

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-11-24
- **বিভাগ (Category)**: বিনোদন
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/ovineta-sohel-khan-mara-gechen](https://dailyfulki.com/article/ovineta-sohel-khan-mara-gechen)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/12126.md](https://dailyfulki.com/news/12126.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

বগুড়া সংবাদদাতা : ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সোহেল খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার সকাল ১০টার দিকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন নির্মাতা ও প্রযোজক এমডি ইকবাল।

তার পারিবারিক সূত্রে জানা যায়, শুটিংয়ের কাজে সোহেল খান বগুড়ায় ছিলেন। সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে বগুড়া সিএমএইচে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তিনি মারা যান।

এমডি ইকবাল বলেন, ‘সবার মতো সোহেল ভাই আজ সকালে ঘুম থেকে উঠে নাশতা করেন।

এরপর তিনি তার রুমে বিশ্রামের জন্য যান। এরপর সকালে শুটিংয়ের জন্য মেকআপ নিয়ে প্রস্তুতও হয়েছিলেন সোহেল খান। একপর্যায়ে হোটেলের কক্ষে তাকে ডাকতে গিয়ে ইউনিটের একজন সদস্য বিছানায় পড়ে থাকতে দেখেন। এরপর তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
’
সোহেল খানের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ায় মুহূর্তেই শোকের ছায়া নেমে আসে দেশের বিনোদন জগতে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
