# প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপির প্রতিনিধিরা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-11-23
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/prdhanmntreer-sngoe-snglape-ensipir-prtinidhira](https://dailyfulki.com/article/prdhanmntreer-sngoe-snglape-ensipir-prtinidhira)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/12116.md](https://dailyfulki.com/news/12116.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের ডাকে সাড়া দিয়ে সংলাপে বসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল। সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে সচিবালয়ে সরকারপ্রধানের সঙ্গে শুরু হয় এই বৈঠক।

এসিপির তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রতিনিধি দলের বাকি দুই সদস্য হচ্ছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

সম্প্রতি দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ধারাবাহিক সহিংসতার বিষয়ে রাজনৈতিক ঐক্যের আলোচনা করতে গত বুধবার সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের মধ্যে একান্ত বৈঠকের পর সংলাপের পদক্ষেপ নেওয়া হয় বলে জানা গেছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
