# সাভার-আশুলিয়ায় ২২ কারখানায় তালা, ২৩টি ছুটিতে

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-11-23
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savar-asuliyay-22-karkhanay-tala-23ti-chutite](https://dailyfulki.com/article/savar-asuliyay-22-karkhanay-tala-23ti-chutite)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/12113.md](https://dailyfulki.com/news/12113.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে আজও সাভার ও আশুলিয়ার ২২টি কারখানা বন্ধ রয়েছে। এছাড়া আরও ২৩টি কারখানায় সাধারণ ছুটি এবং তিনটিতে কর্মবিরতি চলছে। বাকি কারখানার শ্রমিকদের নির্বিঘ্নে কর্মস্থলে প্রবেশ করতে দেখা গেছে।

 

শিল্প পুলিশ সূত্রে জানা যায়, সকালে হেমায়েতপুর, উলাইল এবং আশুলিয়ার নরসিংহপুর এলাকায় কিছু শ্রমিক জড়ো হওয়ার চেষ্টা করলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত সরে যান। কোথাও ধাওয়া-পাল্টাধাওয়া বা বড় ধরনের কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন থাকায় পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

 

শিল্প পুলিশ-১-এর অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড ইন্টেল) শোয়েব আহম্মেদ জানান, শিল্পাঞ্চলের সার্বিক পরিবেশ শান্ত রয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে টহল ও নজরদারি জোরদার রাখা হয়েছে।

 

বন্ধ থাকা কারখানাগুলোর মধ্যে রয়েছে সুসুকা নীট লিমিটেড, রেডিয়ান্স ফ্যাশন, ক্রিস্টাল কম্পোজিট, আউটলেট স্টিচ, গ্রীন লাইফ নিটেক্স, মন্ডল নীটওয়্যার, হংকুন লেদার কোম্পানি, সাবিহা অ্যাপারেলস, নীট এশিয়া, মেহনাজ স্টাইল এন্ড ক্রাফট, জিম্যাক্স ক্লোথিং, টপ টেক্স সোয়েটার, এ আর জিন্স প্রডিউসার, এফ জি এস ডেনিম ওয়্যার, ফুটস্টেপস বাংলাদেশ, এলায়েন্স নীট কম্পোজিট, এবিসি ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ, ফ্যাশন ডট কম, হামীম গ্রুপ, আর্টিস্টিক ডিজাইন, এনভয় গ্রুপ এবং নেক্সট কালেকশন লিমিটেড।

 

সাধারণ ছুটি ঘোষণা করা কারখানাগুলো হলো সাদাতীয়া সোয়েটার, স্টারলিং অ্যাপারেলস, স্টারলিং ক্রিয়েশন, হলিউড গার্মেন্টস, মুন রেডিওয়্যারস, বানদো ডিজাইন, এ এম ডিজাইন, ইয়াগী বাংলাদেশ গার্মেন্টস, ভার্চুয়াল বটমস, দি রোজ ড্রেসেস, সেতারা গার্মেন্টস, আলপস অ্যাপারেলস, নিউ এইজ গ্রুপ, ফ্যাশন ফোরাম, অনন্ত গার্মেন্টস, অনন্ত স্পোর্টসওয়্যার, ট্রাউজার লাইন, আল-মুসলিম অ্যাপারেলস, ওয়াইপি, কমপ্লিট কম্পোজিট, উঁচু ফ্যাশন এবং দেওয়ান ইদ্রিস রোডের গ্লোরিয়াস সান ফ্যাশন গার্মেন্টস।

 

অন্যদিকে উৎপাদনকাজ বন্ধ রাখা কারখানাগুলো হলো ম্যাংগো টেক্স, নাঈম নিটওয়্যার লিমিটেড (সাদ গ্রুপ) এবং সাদ ফ্যাশন লিমিটেড। মজুরি বৃদ্ধির দাবিতে এসব কারখানার শ্রমিকরা কর্মস্থলে উপস্থিত হলেও কাজ বন্ধ রেখে অবস্থান কর্মসূচি পালন করেন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
