# শ্রমিকদের বেতন বাড়ানো হলেও কোন বাড়িওয়ালা ঘর ভাড়া বাড়াতে পারবেন না : সাভারে মীর শাহে আলম

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-11-22
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/srmikder-betn-barano-hleoo-kon-bariwala-ghr-vara-barate-parben-na-savare-meer-sahe-alm](https://dailyfulki.com/article/srmikder-betn-barano-hleoo-kon-bariwala-ghr-vara-barate-parben-na-savare-meer-sahe-alm)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/12092.md](https://dailyfulki.com/news/12092.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার : শ্রমিক অধ্যুষিত এলাকায় শ্রমিকদের বেতন বাড়ানোর সঙ্গে সঙ্গে কোন বাড়িওয়ালা ঘরভাড়া বৃদ্ধি করতে পারবেন  না। এ জন্য সরকারের পক্ষ থেকে যথাযথ উদ্যোগ নেওয়া হয়েছে। কেউ যদি বাড়িভাড়া বৃদ্ধি করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

রোববার (২২ নভেম্বর) বিকেলে সাভার পৌরসভায় চলমান শ্রমিক আন্দোলন নিরসনে গার্মেন্টস শ্রমিকদের সাথে মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি এ হুশিয়ারি দেন। এ সভায়  তিনি আরো বলেন, মালিকপক্ষ এবং শ্রমিকদের মাঝে সমঝোতা হচ্ছে বেতন বাড়ানো নিয়ে। তাই কোন বাড়িওয়ালা সাথে সাথে  ঘরভাড়া বাড়াতে পারবে না।  

তিনি আরো বলেন, গোপালগঞ্জে যারা নাশকতা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের নির্দেশে শ্রমিক অধ্যুষিত এলাকাগুলোতে আন্দোলন হচ্ছে।

এ আন্দোলনের সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করা হয়েছে বলেও বলেন তিনি। এ ধরনের অপরাধীরা কোন ধরনের সহানুভূতি পাবে না।  সরকার প্রতিটি অপরাধের সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসবে।  অপরাধ করে কেউ পার পেয়ে যাবে তা হবে না।  অপরাধীকে শাস্তি পেতেই হবে।

সভায়  স্থানীয় সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানম ও সাভার উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির, সাংগঠনিক সম্পাদক আবদুর রহমানসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
