# গাজীপুরে গণপিটুনিতে ছিনতাইকারি নিহত

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-08-11
- **বিভাগ (Category)**: গাজীপুর
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/gajeepure-gnpitunite-chintaikari-niht](https://dailyfulki.com/article/gajeepure-gnpitunite-chintaikari-niht)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1209.md](https://dailyfulki.com/news/1209.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ফুলকি ডেস্ক : গাজীপুরের টঙ্গীতে গণপিটুনিতে এক ছিনতাইকারি নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ১১ টার দিকে স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করছে।

ভুক্তভোগী হাবীব জানান, সকালে বোনকে নিয়ে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন তিনি। এ সময় স্টেশন রোড এলাকায় পৌঁছালে ৩-৪ জন যুবক তাদের কাছ থেকে দুইটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে স্থানীয়দের সহায়তায় একজনকে শনাক্ত করা হয়। তার কাছ থেকে ছিনতাই হওয়া একটি ফোন উদ্ধার করা হয়। এ সময় উপস্থিত জনগণ উত্তেজিত হয়ে তাকে মারধর করে পুলিশে সোপর্দ করে।

 

 

পুলিশ জানায়, আটককৃত ছিনতাইকারী অসুস্থ হয়ে পড়লে তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টঙ্গী পুর্ব থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, গণপিটুনিতে এক ছিনতাইকারী আহত হয়। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। ছিনতাইকারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
