# বাংলাদেশ-ভারতের যৌথ নদী কমিশনের বৈঠক আজ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-11-22
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/banglades-varter-zouth-ndee-kmisner-boithk-aj](https://dailyfulki.com/article/banglades-varter-zouth-ndee-kmisner-boithk-aj)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/12084.md](https://dailyfulki.com/news/12084.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : ঢাকায় আজ রবিবার বসছে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের (জেআরসি) গুরুত্বপূর্ণ বৈঠক। এই বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা গঙ্গা ও পদ্মা নদীর পানিবণ্টন-সংক্রান্ত তথ্য-উপাত্ত বিনিময় করবেন।

 

আগামী ২৩ নভেম্বর পর্যন্ত বৈঠকটি চলবে।

 

যৌথ নদী কমিশন, বাংলাদেশের সদস্য মো. আনোয়ার কাদির এবং ভারতের পানিসম্পদ বিভাগের কমিশনার শরদ চন্দ্র এ বৈঠকে নিজ নিজ দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। বৈঠকের অংশ হিসেবে দুই দেশের সমন্বিত প্রতিনিধিদল হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় নদীর পানিপ্রবাহ পরিমাপ ও পর্যবেক্ষণ করার কথা রয়েছে।

 

১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছরমেয়াদি বিদ্যমান চুক্তির অধীনে এটিই হতে যাচ্ছে দুই দেশের মধ্যকার সর্বশেষ আনুষ্ঠানিক বৈঠক।

 

আগামী ১২ ডিসেম্বর ৩০ বছরমেয়াদি গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে।

 

তবে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিদ্যমান রাজনৈতিক দূরত্ব নতুন চুক্তি বা মেয়াদ নবায়নের প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দুই দেশের সম্মতিতে তৈরি যৌথ নদী কমিশনের বিধিমালা এবং অভিন্ন নদী গঙ্গার পানি ভাগাভাগির বিষয়ে ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী শুকনো মৌসুমে নদীটির পানিপ্রবাহ নিয়মিত পরিমাপ ও পর্যবেক্ষণ কর্মসূচির অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১১ ডিসেম্বর ৩০ বছরমেয়াদি চুক্তিটির মেয়াদ শেষ হচ্ছে।

 

তবে আগামী ১২ ডিসেম্বর শেষ হতে যাওয়া ঐতিহাসিক গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ বাড়ানো কিংবা নতুন চুক্তির বিষয়টি এবারের বৈঠকের আলোচনার এজেন্ডায় রাখা হয়নি বলে জানিয়েছে যৌথ নদী কমিশন।

এর আগে গত ২২ মে ভারতের কলকাতায় গঙ্গার পানিবণ্টনের তথ্য আদান-প্রদানের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

জানা গেছে, উজানে গঙ্গা নদীর ওপর ভারত ২৯টি বাঁধ ও জলবিদ্যুৎকেন্দ্র নির্মাণ করায় শুকনো মৌসুমে বাংলাদেশের মধ্য ও দক্ষিণাঞ্চলে প্রমত্তা পদ্মা প্রায় পানিশূন্য হয়ে পড়ে। এতে দেশের কৃষি, মৎস্য ও পরিবেশের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে। এ ছাড়া বাংলাদেশের পক্ষ থেকে জোরালো দাবি উঠেছে, ভবিষ্যতে বিদ্যমান চুক্তি নবায়ন করা হলেও সেখানে ন্যায্য হিস্যা অনুযায়ী সুনির্দিষ্ট পরিমাণ পানি পাওয়ার নিশ্চয়তা বা গ্যারান্টিক্লজ যুক্ত করতে হবে।

 

বিদ্যমান চুক্তি নবায়ন করা হলেও পানি পাওয়ার নিশ্চয়তার শর্ত যুক্ত করতে চায় বাংলাদেশ।

 

উল্লেখ্য, ১৯৭৭ সালে প্রথমবার বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গা পানিবণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে শুষ্ক মৌসুমে বাংলাদেশের জন্য ৩৪ হাজার ৫০০ কিউসেক পানি পাওয়ার বিধান রাখা হয়। পরবর্তী সময়ে ১৯৯৬ সালে দ্বিতীয় দফায় ৩০ বছরমেয়াদি নতুন চুক্তি হয়। এই চুক্তির শর্ত অনুযায়ী, প্রতিবছর ১১ মার্চ থেকে ১০ মে পর্যন্ত শুষ্ক মৌসুমে উভয় দেশ ১০ দিন পর পর ৩৫ হাজার কিউসেক পানি পাওয়ার কথা রয়েছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
