# ধামরাইয়ে কীর্তন অনুষ্ঠানে খিচুড়ি রান্না ভালো না হওয়ায় গুলিবর্ষণ, আহত চার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-11-21
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/dhamraye-keertn-onushthane-khicuri-ranna-valo-na-hway-gulibrshn-aht-car](https://dailyfulki.com/article/dhamraye-keertn-onushthane-khicuri-ranna-valo-na-hway-gulibrshn-aht-car)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/12077.md](https://dailyfulki.com/news/12077.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে স্থানীয় ধর্মীয় কীর্তন অনুষ্ঠানে প্রসাদ হিসেবে খিচুড়ি রান্না ভালো না হওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীদের মধ্যে মারামারি ও গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে প্রতিপক্ষের ভাড়াটিয়ার ছোড়া গুলিতে আনন্দ সূত্রধর নামে একজন গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আনন্দ সূত্রধরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। শনিবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার কুশুরা ইউনিয়নের নরসিংহপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, নরসিংহপুর গ্রামের হিন্দু সম্প্রদায়ের মধ্যে কীর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল গত তিনদিন আগে। অনুষ্ঠান শেষে স্থানীয়দের মধ্যে প্রসাদ হিসেবে খিচুরি বিতরণ করা হয়। খিচুড়ি স্বাদ ও মান ভালো হয়নি-এমন মন্তব্য করে প্রতিবেশী শ্রীদাম সূত্রধরে ভাবি মালতি রানী সূত্রধর।

এ মন্তব্যকে কেন্দ্র করে অপর প্রতিবেশী বিষ্ণ সূত্রধরের মধ্যে বাগি¦তন্ডা হয় শ্রীদাম সুত্রধরের। এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার দুপুরে বিষ্ণ সূত্রধরকে  লাঠি দিয়ে মারধর শুরে শ্রীদাম সূত্রধর ও তার ভাই চিত্ত সূত্রধর। এ সময় বিষ্ণ সূত্রধরের ডাক চিৎকারে তার স্ত্রী অঞ্জলী সূত্রধর ও ছেলে আনন্দ সূত্রধর এগিয়ে  গেলে তাদেরও ওপর হামলা করে। এক পর্যায়ে শ্রীদামের দুই ভাড়াটিয়া সন্ত্রাসী মোটরসাইকেলে এসে আনন্দ সূত্রধরকে গলায় ও থুতনিতে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। ্েসখান থেকে আনন্দ সুত্রধরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। 

এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা খান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনী পদক্ষেপ নেওয়া হবে। 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
