# সোবহানবাগ জনকল্যাণ সমিতির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-11-21
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/sobhanbag-jnklzan-smitir-prtishtha-barshikee-palit](https://dailyfulki.com/article/sobhanbag-jnklzan-smitir-prtishtha-barshikee-palit)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/12074.md](https://dailyfulki.com/news/12074.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার : সাভার পৌর এলাকার সোবহানবাগ জনকল্যাণ সমিতির ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকাল ৯ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্প, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার সাবেক প্যানেল মেয়র মো: খোরশেদ আলম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মো: লিয়াকত আলি খান মজলীশ (দুলাল), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এম মাজহারুল হক, মো: মিজানুর রহমান, রাজু আহমেদ, এস এম এ কাদের প্রমুখ।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সোবহানবাগ জনকল্যাণ সমিতির সভাপতি অলিউর রহমান উজ্জ্বল, আলোচনা সভার সঞ্চালনা করেন সোবহানবাগ জনকল্যাণ সমিতির সেক্রেটারি  মো: বদরুল আলম।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
