# সিংগাইরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ৩৫ লাখ টাকার যন্ত্রাংশ চুরি

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-11-19
- **বিভাগ (Category)**: মানিকগঞ্জ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/singgaire-karigri-prsikshn-kendr-theke-35-lakh-takar-zntrangs-curi](https://dailyfulki.com/article/singgaire-karigri-prsikshn-kendr-theke-35-lakh-takar-zntrangs-curi)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/12055.md](https://dailyfulki.com/news/12055.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর পৌর এলাকার বিনোদপুরে অবস্থিত বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা প্রতিষ্ঠানের দুটি কম্পিউটার ল্যাবের ৩৩টি ডেস্কটপ কম্পিউটারের মূল্যবান যন্ত্রাংশ খুলে নেওয়ার পাশাপাশি দুটি ল্যাপটপ চুরি করেছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, চুরি হওয়া মালামালের মূল্য প্রায় ৩৫ লাখ টাকা।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রতিষ্ঠানের সিনিয়র ইন্সট্রাক্টর (ডাইং, প্রিন্টিং অ্যান্ড ব্লক বাটিক) মোহাম্মদ রফিকুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা চোরদের আসামি করে সিংগাইর থানায় মামলা দায়ের করেছেন।  বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম। তিনি বলেন, জড়িতদের গ্রেপ্তারের পাশাপাশি চুরি হওয়া মালামাল উদ্ধারে কাজ করছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে , বুধবার (১৮ নভেম্বর) সকালে প্রতিষ্ঠানের তৃতীয় তলার ৩০১ ও ৩০৭ নম্বর কক্ষের কম্পিউটার ল্যাবের তালা ভাঙা অবস্থায় দেখতে পান পরিচ্ছন্নতাকর্মী বাবর আলী। পরে বিষয়টি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হয়। খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে ল্যাবের ভেতরে ৩৩টি কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ ভাঙাচোরা ও ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখেন। তবে কম্পিউটারগুলোর হার্ডডিস্ক, প্রসেসর, মাদারবোর্ড, র‍্যামসহ মূল্যবান যন্ত্রাংশ খোয়া গেছে। একই সঙ্গে দুটি ল্যাপটপও পাওয়া যায়নি।

এজাহারে আরো উল্লেখ করা হয়, চুরি হওয়া ডেস্কটপ কম্পিউটারগুলো ছিল এইচপি ব্র্যান্ডের অল-ইন-ওয়ান মডেলের। প্রতিটি কম্পিউটারের আনুমানিক মূল্য এক লাখ টাকা হিসাবে ৩৩টি কম্পিউটারের যন্ত্রাংশের মূল্য ৩৩ লাখ টাকা।

এ ছাড়া চুরি হওয়া এমএসআই ব্র্যান্ডের দুটি ল্যাপটপের আনুমানিক মূল্য দুই লাখ টাকা। সব মিলিয়ে চুরি হওয়া মালামালের মূল্য প্রায় ৩৫ লাখ টাকা।

এদিকে, প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, বুধবার দিবাগত রাত ১টা ৩৮ মিনিটের দিকে মুখে গামছা বাঁধা এক ব্যক্তি কম্পিউটার ল্যাবে প্রবেশ করে। এরপর সে সিসিটিভির সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। তারপরই এমন দুর্ধর্ষ চুরির সংঘটিত হয়।

প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত কর্মকর্তা হাজেরা খাতুনের দাবি, ভবনের নিচতলার পেছনের বাথরুমের জানালার গ্রিল কেটে চোরেরা ভেতরে প্রবেশ করে এ চুরির ঘটনা ঘটিয়েছে।

তিনি আরও বলেন, প্রতিষ্ঠানের কম্পিউটার ল্যাবের এসব সরঞ্জাম প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণকাজে ব্যবহৃত হতো। ফলে চুরির ঘটনায় প্রশিক্ষণ কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন তিনি।

প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত কর্মকর্তা হাজেরা খাতুনের দাবি, ভবনের নিচতলার পেছনের বাথরুমের জানালার গ্রিল কেটে চোরেরা ভেতরে প্রবেশ করে এ চুরির ঘটনা ঘটিয়েছে।

তিনি আরও বলেন, প্রতিষ্ঠানের কম্পিউটার ল্যাবের এসব সরঞ্জাম প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণকাজে ব্যবহৃত হতো। ফলে চুরির ঘটনায় প্রশিক্ষণ কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন তিনি।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
