# সিংগাইরে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-11-18
- **বিভাগ (Category)**: মানিকগঞ্জ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/singgaire-der-keji-gannjash-ekjn-greptar](https://dailyfulki.com/article/singgaire-der-keji-gannjash-ekjn-greptar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/12043.md](https://dailyfulki.com/news/12043.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে দেড় কেজি গাঁজাসহ সাইফুল ইসলাম (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার (১৮ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার দক্ষিণ ধল্লা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাইফুল ইসলাম দক্ষিণ ধল্লা গ্রামের মৃত আলাউদ্দিন ও মৃত বায়লা বেগমের ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার বলেন, গ্রেপ্তার সাইফুল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। বুধবার তাকে দেড় কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে সিংগাইর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
