# ১০০ উপজেলা ও পৌরসভায় চেয়ারম্যান-মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির, সাভার পৌরসভার মেয়র প্রার্থী সজিব

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-11-17
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/100-upjela-oo-poursvay-ceyarmzan-meyr-prarthee-ghoshna-ensipir-savar-poursvar-meyr-prarthee-sjib](https://dailyfulki.com/article/100-upjela-oo-poursvay-ceyarmzan-meyr-prarthee-ghoshna-ensipir-savar-poursvar-meyr-prarthee-sjib)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/12016.md](https://dailyfulki.com/news/12016.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : স্থানীয় সরকার নির্বাচনে দ্বিতীয় ধাপে সারা দেশে ১০০টি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়র পদে প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ তালিকায় সাভার পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে দলের পৌর শাখার আহবায়ক মনসুর আহসান খান সজিবকে মনোনয়ন দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলের কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ও সারোয়ার তুষার এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব সারজিস আলম।

এনসিপির সাভার পৌরসভার মেয়র প্রার্থী মনসুর আহসান খান সজিব সাবেক পৌর কমিশনার মরহুম আলমাছ খানের ছোট ছেলে। সাভার পৌরসভার তালবাগে তাঁর পৈত্রিক নিবাস। এ বাড়িতেই সজিব বসবাস করেন।

প্রার্থীদের নাম ঘোষণা করে সারজিস আলম বলেন, নভেম্বর ও ডিসেম্বর মাসে সারা দেশে ৪ হাজার ৬০০ ইউনিয়নে এনসিপি-সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেবে। অনেক গুরুত্বপূর্ণ জায়গায় দলটির প্রার্থীরা বিজয়ী হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
সারজিস আলম আরও বলেন, বিএনপির নেতা-কর্মীরা আওয়ামী লীগের মতো ভোট চুরি করে বিজয়ী হওয়ার স্বপ্ন দেখছেন। আগামীর বাংলাদেশে কেউ ভোট চুরি করে বা রাতের ভোটের মাধ্যমে চেয়ারম্যান-মেম্বার নির্বাচিত হতে পারবেন না। ভোটকেন্দ্রে একটি ভোটে হাত দিলে সেই হাত নিয়ে বাড়িতে না গিয়ে হাসপাতালে যেতে হবে।

ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আরমান আলী খান, পীরগঞ্জ পৌরসভায় মো. আবুল হোসেন, নীলফামারী পৌরসভায় আবদুল মজিদ, সৈয়দপুর পৌরসভায় মো. জাবেদ আত্তারি, ডোমার পৌরসভায় আসিফ ইকবাল মাহমুদ, কিশোরগঞ্জ পৌরসভায় মো. আবদুল কাইয়ুম, কিশোরগঞ্জ সদর উপজেলায় মুকুল মিয়া, কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় মাহফুজুল হক কিরণ, নাগেশ্বরী পৌরসভায় এম মাসুদুর রহমান মাসুদ, উলিপুর পৌরসভায় মো. সুমন খান, রৌমারী উপজেলায় মোস্তফা কামাল শাওন, পাটগ্রাম পৌরসভায় ঐশী আলম পৃথি এবং আদিতমারী উপজেলায় মো. আল আমিন।
গাইবান্ধা পৌরসভায় মাহমুদ নাসের, গাইবান্ধা সদর উপজেলায় রাহাদ ইবনে শহীদ, জয়পুরহাট পৌরসভায় মো. নুরুল হোসেন, কাটাখালী পৌরসভায় নাহিদুল ইসলাম সাজু, রাজশাহীর তানোর উপজেলায় মোরশেদ আলী, গোদাগাড়ী পৌরসভায় আবদুর রহিম, পাবনা পৌরসভায় বরকতুল্লাহ ফাহাদ, সাঁথিয়া পৌরসভায় মো. আবু দাউদ ফকির, সুজানগর উপজেলায় আসাদুল্লাহ আসাদ, বগুড়ার শিবগঞ্জ উপজেলায় আবুল কালাম আজাদ, দুপচাঁচিয়া উপজেলায় শাহবাজ আরিফিন মুন্সি, শেরপুর পৌরসভায় রাশেদ সাদাদ এবং গাবতলী উপজেলায় শাহাদাত হোসেন শান্তকে প্রার্থী করা হয়েছে।

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় সামসুজ্জামান হেলাল, সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় হাসান আল মাসুম, ধর্মপাশা উপজেলায় আজহারুল ইসলাম দিপ্ত, মৌলভীবাজার পৌরসভায় বদরুল হোসেন, ঢাকার সাভার পৌরসভায় মনসুর আহসান খান সজিব, মানিকগঞ্জের সিংগাইর পৌরসভায় মো. শাহিনুর রহমান শাহিন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মো. ইউসুফ হোসেন, তারাবো পৌরসভায় মো. সেলিম মিয়া, সোনারগাঁও পৌরসভায় মোস্তফা খন্দকার, মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় মো. সাইফুল ইসলাম হিরন ও মুন্সিগঞ্জ পৌরসভায় মো. আবদুল কাইয়ুমকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

এ ছাড়া কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় মো. নজরুল ইসলাম, করিমগঞ্জ উপজেলায় মো. ইকবাল হোসেন, নরসিংদীর পলাশ উপজেলায় আওলাদ হোসেন জনী, গাজীপুরের কাপাসিয়া উপজেলায় রাশিদুল ইসলাম রাশেদ, কুষ্টিয়া পৌরসভায় সুলতান মারুফ তালহা, মিরপুর উপজেলায় ইয়াসির আরাফাত, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় একরামুল হক রনি, যশোরের বাঘারপাড়া উপজেলায় ফরহাদ হোসেন জনি, কেশবপুর পৌরসভায় সম্রাট হোসেন, খুলনার বটিয়াঘাটা উপজেলায় প্রশান্ত কুমার বিশ্বাস ও কয়রা উপজেলায় আবু বকর সিদ্দিকীকে প্রার্থী করা হয়েছে।

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় মো. হামিদ পারভেজ মিয়া, ফরিদপুরের সালথা উপজেলায় মো. সজিব মিঞা, মধুখালী পৌরসভায় কাজী জহুরুল ইসলাম (মানিক), রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় মো. পলাশ খান, রাজবাড়ী পৌরসভায় সাইদুর জামান সাকিব ও পাংশা পৌরসভায় এম জহিরুল ইসলামকে প্রার্থী ঘোষণা করেছে এনসিপি।

মাদারীপুরের শিবচর উপজেলায় ইয়াজ্জেম হোসেন রোমান, কালকিনি পৌরসভায় মুরাদ সরদার, শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় আজাহার হোসেন ও ডামুড্যা পৌরসভায় শরীফ হোসেন জুয়েল খান, বরিশালের উজিরপুর উপজেলায় মুহাম্মদ আবু সাঈদ (ফেরদৌস), আগৈলঝাড়া উপজেলায় মাজহারুল ইসলাম নিপু, ভোলার দৌলতখান উপজেলায় কাজী সালমান ও বোরহানউদ্দিন উপজেলায় শরীফ হাওলাদার এবং ঝালকাঠি সদর পৌরসভায় এইচ এম জাকির হোসেনকে প্রার্থী করা হয়েছে।

ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভায় আল আমিন হোসেন (শেখ তুহিন), হালুয়াঘাট পৌরসভায় মোহাম্মাদ জাহাঙ্গীর আলম, জামালপুর পৌরসভায় আবদুল্লাহ আল আবিদ সৌরভ, সরিষাবাড়ী পৌরসভায় আনোয়ার জাহান, বকশীগঞ্জ উপজেলায় মোখলেসুর রহমান মানিক, নেত্রকোনা সদর উপজেলায় সোহরাব উদ্দিন আকন্দ, পূর্বধলা উপজেলায় শাফায়েত হোসেন ও কলমাকান্দা উপজেলায় শাহরিয়ার আজাদকে প্রার্থী করা হয়েছে।

চট্টগ্রামের পটিয়া উপজেলায় মোহাম্মদ সাজ্জাদ হোসেন, লোহাগাড়া উপজেলায় মুস্তাক আহমদ সবুজ, বাঁশখালী উপজেলায় মোহাম্মদ জসিম উদ্দিন, রাঙ্গুনিয়া উপজেলায় এবিএস মোরশেদ, ফটিকছড়ি উপজেলায় মোহাম্মদ আবুল কালাম, রাউজান পৌরসভায় এম এ হায়াত ফরহাদ, ফটিকছড়ি পৌরসভায় আদনানুল করিম এবং নাজিরহাট পৌরসভায় এরফানুল হককে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় পুহ্লাঅং মারমা, রুমা উপজেলায় অংসিং নু মারমা, লামা পৌরসভায় নাজমুল হাসান, খাগড়াছড়ির রামগড় উপজেলায় আদনান মহিন, মানিকছড়ি উপজেলায় এস এম জাহাঙ্গীর, গুইমারা উপজেলায় উক্রাছিং মারমা, পানছড়ি উপজেলায় শুভ্রত ত্রিপুরা, রামগড় পৌরসভায় হারুনুর রশিদ এবং খাগড়াছড়ি পৌরসভায় চৌধুরী মোহাম্মদ বেলালকে প্রার্থী করা হয়েছে।

কুমিল্লার বাঙ্গরা উপজেলায় গোলাম কিবরিয়া, চান্দিনা উপজেলায় আবুল কাশেম অভি, লাকসাম উপজেলায় আসলাম ভূঁইয়া, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মো. আজিজুল হক, আখাউড়া উপজেলায় মো. ইয়াকুব আলী ও নবীনগর উপজেলায় লিমন মাহমুদ হাসান, চাঁদপুর সদর পৌরসভায় মো. নিয়াজ মোর্শেদ, শাহরাস্তি উপজেলায় মো. ইমরান হোসাইন, শাহরাস্তি পৌরসভায় নুরে আলম, কচুয়া উপজেলায় তাফাজ্জল হোসেন পলাশ, লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় মাসুম বিল্লাহ এবং রামগঞ্জ পৌরসভায় মামুন হোসেনকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
