# সিংগাইরে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে লাখ টাকা জরিমানা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-11-16
- **বিভাগ (Category)**: মানিকগঞ্জ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/singgaire-otirikt-muulze-gzas-silindar-bikrir-daye-lakh-taka-jrimana](https://dailyfulki.com/article/singgaire-otirikt-muulze-gzas-silindar-bikrir-daye-lakh-taka-jrimana)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/12005.md](https://dailyfulki.com/news/12005.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছেন  উপজেলা প্রশাসন। সোমবার (১৬ নভেম্বর) পৌর বাজারে অভিযান চালিয়ে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযুক্ত মো. আমিনুর নামের ওই ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এ অর্থদণ্ড দেওয়া হয়। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়।

এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে তাঁকে জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন, সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার।

তিনি বলেন, ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, এর আগের দিন রোববার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার বায়রা ও বলধারা এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুটি ইটভাটার মালিককে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়। মেসার্স আউয়াল ব্রিকস-১ ও মেসার্স আউয়াল ব্রিকস-৩ নামের ইটভাটা দুটিকে ২ লাখ টাকা করে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
