# সাভারে হত্যাসহ একাধিক মামলার আসামী আওয়ামী লীগ কর্মী আনোয়ার মাঝি গ্রেফতার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-11-16
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savare-htzash-ekadhik-mamlar-asamee-awamee-leeg-krmee-anoyar-majhi-greftar](https://dailyfulki.com/article/savare-htzash-ekadhik-mamlar-asamee-awamee-leeg-krmee-anoyar-majhi-greftar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/12004.md](https://dailyfulki.com/news/12004.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার : সাভারে শীর্ষ সন্ত্রাসী হত্যা, ডাকাতি, ছিনতাইসহ একাধিক মামলার আসামী আওয়ামী লীগের সক্রিয় কর্মী আনোয়ার মাঝিকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।  

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যার পর পৌর এলাকার ডগরমোড়ায় তার সুদি ব্যবসার অফিস থেকে সাভার মডেল থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি টিম তাকে আটক করে।

জানা গেছে, জুলাই বিপ্লবের সময় ছাত জনতার ওপর হামলা ও গুলি করে হত্যাসহ একাধিক  মামলার আসামী আনোয়ার মাঝি। সে দীর্ঘ দিন হাজত বাস শেষে সম্প্রতি জামিনে মুক্ত হন। তার বিরুদ্ধে হিজড়াদের গুরু মা প্রতিবেশী শাপলা হিজড়ার বাড়িতে ডাকাতি, স্বর্ণের দোকানে ডাকাতি, ছিনতাইসহ ডজনখানেক মামলা রয়েছে।  

সাম্প্রতিককালে আওয়ামী লীগের নৈরাজ্যের সাথে তার জড়িত থাকার প্রমাণ পেয়েছে পুলিশ।  সাভার মডেল থানার ওসি সাইফুল আলম জানান, আনোয়ার মাঝির বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ রয়েছে। তাকে আটক কর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
