# সাভারে দুপ্রকের উদ্যোগে সপ্তাহব্যাপি গণসচেতনামূলক কার্যক্রমের উদ্বোধন

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-11-16
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savare-duprker-udzoge-sptahbzapi-gnscetnamuulk-karzkrmer-udwodhn](https://dailyfulki.com/article/savare-duprker-udzoge-sptahbzapi-gnscetnamuulk-karzkrmer-udwodhn)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11999.md](https://dailyfulki.com/news/11999.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : দুর্নীতি দমন কমিশন কর্তৃক দুর্নীতি বিরোধী গণসচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৬ নভেম্বর) সাভার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রকের) আয়োজনে উপজেলার বিভিন্ন অফিসে সপ্তাহব্যাপী দুর্নীতি বিরোধী লিফলেট ও দুদক হট লাইন নম্বর ১০৬ সম্বলিত স্টীকার সরকারি বিভিন্ন দপ্তর, পৌরসভা, ইউনিয়ন পরিষদসমূহসহ সাভার ও আশুলিয়ার গুরুত্বপূর্ণ স্থানে সাটানো কার্যক্রমের সূচনা করা হয়।

সাভার উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলাম নিজ দপ্তরের প্রধান ফটকে দুর্নীতি বিরোধী স্টীকার সাটানো ও লিফলেট বিতরণ করে কার্যক্রমের সুচনা করেন। পরে পর্যায়ক্রমে প্রত্যেক দপ্তরের দপ্তর প্রধান কর্তৃক নিজ নিজ দপ্তরে দুর্নীতি বিরোধী স্টীকার স্থাপন ও লিফলেট বিতরণ অব্যহত থাকবে। এই কার্যক্রমে কর্মকর্তা-কর্মচারী, দুপ্রক সদস্যবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
