# চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-11-16
- **বিভাগ (Category)**: স্বাস্থ্য
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/clti-bchr-dengoute-mrritzu-500-charal](https://dailyfulki.com/article/clti-bchr-dengoute-mrritzu-500-charal)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11998.md](https://dailyfulki.com/news/11998.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে রোগটিতে মোট মৃতের সংখ্যা পাঁচশো ছাড়িয়ে দাঁড়াল ৫০২ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগটিতে নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৮ জন। এ নিয়ে চলতি বছরে মোট হাসপাতালে ভর্তির সংখ্যা ১ লাখ ৬৪ হাজার ১০৭ জনে দাঁড়াল।

সোমবার বিকালে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গতকাল রবিবার ডেঙ্গুতে ৮ জনের মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদফতর। ওইদিন হাসপাতালে ভর্তির সংখ্যা ছিল ১ হাজার ৯৫২ জন।

প্রসঙ্গত, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মোট নিহত হন ৪১৩ জন।  

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
