# আশুলিয়ায় কারখানায় হামলায় আহত শ্রমিকের মৃত্যু, গ্রেপ্তার ৫

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-11-16
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/asuliyay-karkhanay-hamlay-aht-srmiker-mrritzu-greptar-5](https://dailyfulki.com/article/asuliyay-karkhanay-hamlay-aht-srmiker-mrritzu-greptar-5)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11990.md](https://dailyfulki.com/news/11990.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় মৃত্যুর সাথে ১২ দিন লড়াই করে মারা গেছেন শ্রমিক সেলিম ইসলাম( ৩১)। মজুরী বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে ট্রেন্ট সুজ পোশাক কারখানায় বহিরাগত শ্রমিকদের হামলায় আহত হয়েছিলেন সেলিম ইসলাম৷ অবশেষে তাকে  মৃত্যুর কাছে হার মানতে হয়েছে। । এ ঘটনায় মামলার এজাহারনামীয় এক আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম সেলিম ইসলামের মৃত্যুর  বিষয়টি নিশ্চিত করেন। নিহত শ্রমিকের নাম সেলিম ইসলামট ট্রেন্ট সুজ কারখানার সুইং সেকশনের জুনিয়র অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর দুপুর ১টার দিকে আশুলিয়ার আউকপাড়া এলাকায় অবস্থিত ট্রেন্ট সুজ (ফরচুন জিপার) কারখানায় এ হামলার ঘটনা ঘটে। মজুরি বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে বহিরাগত শ্রমিকরা কারখানাটিতে হামলা চালালে তিনজন শ্রমিক আহত হন। পরে তাঁদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়।

আহতদের মধ্যে সেলিমের অবস্থা গুরুতর হওয়ায় তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। পরে ৫ নভেম্বর তার অবস্থার অবনতি ঘটলে সকাল ১০টার দিকে  তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার  (১৬ নভেম্বর)  ভোর ৪টার দিকে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষের পক্ষে প্রিন্স সরকার বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন। মামলার এজাহারে রনজিত বিশ্বাসসহ অজ্ঞাতনামা ২০০-৩০০ ব্যক্তিদের অভিযুক্ত করা হয়েছে। পরে মামলার তদন্তে এজাহারনামীয় রনজিত বিশ্বাস সহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় এজাহারনামীয় রনজিত বিশ্বাসসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি ৪ জনের বিষয়ে তদন্ত চলছে। শ্রমিকগন জানান, রনজিত বিশ্বাস আশুলিয়া এলাকায় প্রায় প্রতিটি আন্দোলনে জড়িত ছিলেন।

সাভার আশুলিয়া গার্মেন্ট পরিস্থিতি :

এদিকে, সোমবারের গার্মেন্ট কারখানার পরিস্থিতি অনেকটা স্বাভাবিক রয়েছে। জানতে চাইলে  শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মমিনুল ইসলাম ভুইয়া জানান , সোমবার  আশুলিয়া অঞ্চলে ২৭টি কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে ১৩টি কারখানা সাধারণ ছুটিতে এবং একটি কারখানা অন্য ধরনের বন্ধের আওতায় রয়েছে বলে প্রাপ্ত তথ্যে উল্লেখ রয়েছে।

এ ছাড়া চারটি কারখানায় ছুটি, নয়টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং দুটি কারখানায় আজকের জন্য কাজ বন্ধ রয়েছে। সাভার থানা অংশে সকল কারখানায় কাজে যোগদান করেছেন শ্রমিকগন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
