# সাভারে ওসির গাড়িতে আগুন দেয়ার অভিযোগে বেনজিরের বান্ধবী পরিচয়দানকারী নাজনীন গ্রেফতার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-11-16
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savare-oosir-garite-agun-deyar-ovizoge-benjirer-bandhbee-pricydankaree-najneen-greftar](https://dailyfulki.com/article/savare-oosir-garite-agun-deyar-ovizoge-benjirer-bandhbee-pricydankaree-najneen-greftar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11987.md](https://dailyfulki.com/news/11987.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সাভারে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বান্ধবী পরিচয়দানকারী নাজনীন আখতারকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।

 

রোববার (১৫ নভেম্বর) বিকালে সাভারের রাজফুলবাড়ীয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নাজনীন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক বলে পরিচয় দিয়েছেন।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মোশাররফ হোসেন জানান, সাভারের হেমায়েতপুরে পুলিশের ওসির গাড়িতে আগুন দেওয়া ও ভাঙচুরের মামলার এজাহারভুক্ত আসামি নাজনীন আখতার। ঘটনার পর থেকেই তিনি রাজফুলবাড়ীয়া এলাকায় আত্মগোপনে ছিলেন। রোববার বিকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারের পর নাজনীন নিজেকে সাবেক আইজিপি বেনজীর আহমেদের বান্ধবী বলে পরিচয় দেন। গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গত ৬ নভেম্বর পুলিশ বাদী হয়ে সাভার মডেল থানায় মামলাটি দায়ের করেছিল।

 

পরিদর্শক মো. মোশাররফ হোসেন আরও জানান, সোমবার (১৬ নভেম্বর) রিমান্ড আবেদন করে নাজনীনকে আদালতে পাঠানো হবে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
