# এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় কত দিন বাড়ল?

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-11-16
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/eicessi-saplimentari-preekshar-frm-puurner-smy-kt-din-barl](https://dailyfulki.com/article/eicessi-saplimentari-preekshar-frm-puurner-smy-kt-din-barl)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11986.md](https://dailyfulki.com/news/11986.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : চলতি বছরের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময়সীমা আরো তিন দিন বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বুধবার (১৮ নভেম্বর) পর্যন্ত ফরম পূরণ করতে পারবেন শিক্ষার্থীরা।

এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড

এতে বলা হয়েছে, শিক্ষার্থীরা ১৬ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করতে পারবে। এ ছাড়া ‘সোনালী সেবার’ মাধ্যমে ফি পরিশোধ আগামী ১৯ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক ফরম পূরণের এ সময় বাড়ানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বর্ধিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে শিক্ষার্থীদের ফরম পূরণের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
