# ন্যূনতম মজুরি বোর্ডের আজকের সভা স্থগিত, তারিখ জানানো হবে শিগগিরই

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-11-16
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/nzuuntm-mjuri-border-ajker-sva-sthgit-tarikh-janano-hbe-siggiri](https://dailyfulki.com/article/nzuuntm-mjuri-border-ajker-sva-sthgit-tarikh-janano-hbe-siggiri)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11983.md](https://dailyfulki.com/news/11983.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : গার্মেন্টস শিল্প সেক্টরে নিযুক্ত সকল শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি হারের সুপারিশ করার জন্য ন্যূনতম মজুরি বোর্ডের ৩য় সভা অনিবার্যকারণবশত স্থগিত করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকালে ​শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ন্যূনতম মজুরি বোর্ডের পক্ষ থেকে ১৬ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে প্রকাশিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

​নোটিশে বলা হয়, বাংলাদেশ শ্রম আইন,  সোমবার সকালে বিজয়নগরে  শ্রম অধিদপ্তরের প্রধান কার্যালয়ে  মজুরি বোর্ডের তৃতীয় সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্যকারণবশত তা স্থগিত করা হয়েছে।

​খুব শীঘ্রই সভার তারিখ পুনর্নির্ধারণ করে সংশ্লিষ্টদের অবহিত করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
