# সিংগাইরে দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-11-15
- **বিভাগ (Category)**: মানিকগঞ্জ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/singgaire-dui-itvatake-4-lakh-taka-jrimana](https://dailyfulki.com/article/singgaire-dui-itvatake-4-lakh-taka-jrimana)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11977.md](https://dailyfulki.com/news/11977.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে আইন অমান্য করার দায়ে দুটি ইটভাটার মালিককে ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিববার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার বায়রা ও বলধারা এলাকায় পৃথক অভিযান চালিয়ে এ অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে মেসার্স আউয়াল ব্রিকস-১ ও মেসার্স আওয়াল ব্রিকস-৩ নামের দুটি ইটভাটার মালিককে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহারের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করেন সিংগাইর থানা পুলিশ ও আনসার সদস্যরা।

এ ব্যাপারে সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ লঙ্ঘনের দায়ে দুটি ইটভাটার লংঘন করার দায় দুইটি ইট ভাটাকে আনের আওতায় এনে জরিমানা আদায় করা হয়। পাশাপাশি ভাটা দুটির পরিবেশগত ছাড়পত্র নেই।     পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় আইনবহির্ভূত ইটভাটার বিরুদ্ধে উপজেলা  প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
